নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ইয়াবাসহ মো. মাহাবুব আলম ওরফে মধু (৩৮) ও মো সাদ্দাম হোসেন হৃদয় (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বৃহষ্পতিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আল- আমিন নগর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উল্লেখিত আসামীরা উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT