র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৫ হাজার লিটার চোরাই তেলসহ আটক-১

সিদ্ধিরগঞ্জে ৫ হাজার লিটার চোরাই তেলসহ আটক-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে প্রায় ৫ হাজার লিটার চোরাই তেলসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টা থেকে রাত ৭টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল বামাষ্ট্যান্ড এলাকায় চোরাই তেল ব্যবসায়ীদের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন (পিএিম) জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল লি: এর ডিপোর পাশে একটি চক্র দীর্ঘদিন করে চোরাই তেলের ব্যবসা করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে র‌্যাব অভিযান চালিয়ে ৪টি অবৈধ চোরাই তেলের ১৮টি ড্রামে প্রায় ৫ হাজার লিটার তেল জব্দ করা হয়। এসময় আকাশ নামে এক জনকে আটক করা হয়। জব্দকৃত তেল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব। চোরাই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন (পিএিম)।

About the author

SOFT PRO IT