নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চেয়ারটা কাল নাও থাকতে পারে : সেলিম ওসমান

চেয়ারটা কাল নাও থাকতে পারে : সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বলেছেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই হয়তো বরফ গলবে। আমরা কোন ঝগড়া-বিবাদ চাই না। এই চেয়ারটা আজকে আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। তাই চাই না আমাদের কোন বিভেদ হউক। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে লাঙ্গলবন্ধ স্নান উৎসব উপলক্ষে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনকে সমর্থন করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমাদের কাজ হলো জনসেবা করা। আইনের কাজ আইন করবে, এখানে কোন বিভেদ নেই।

বৈঠকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ, মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, যুগ্ম সম্পাদক উত্তম সাহা প্রমুখ।

About the author

SOFT PRO IT