নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এসপির সাথে সেলিম ওসমানের বৈঠক চলছে

এসপির সাথে সেলিম ওসমানের বৈঠক চলছে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পুলিশ সুপারের সাথে বৈঠকে বসেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লাঙ্গলবন্ধ স্নান উৎসব উপলক্ষে এ বৈঠক শুরু হয়৷

বৈঠকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ, মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, যুগ্ম সম্পাদক উত্তম সাহা প্রমুখ।

About the author

SOFT PRO IT