সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার

সোনারগাঁয়ে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাশেদুল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছিলো।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাশেদুল মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT