রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় ভাই আহত, বোন শ্লীলতাহানীর শিকার

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পূর্ব শত্রুতার জেরে রায়হান নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ রয়েছে। ভাইকে বাঁচাতে বোন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও বেধড়ক পেটায়। একপর্যায়ে তাকে শ্লীলতাহানি ঘটায়। সোমবার (৮ এপ্রিল)  সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় ঘটে এ ঘটনা।

থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সাজু, লাকী, পারভীন তাদের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে নিয়ে বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। গালাগালের কারণ জিজ্ঞেস করতেই প্রতিপক্ষের লোকজন রায়হান মিয়াকে বেধড়ক পেটাতে থাকে। তার ডাক চিৎকারে তার ছোট বোন পাপিয়া আক্তার এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।  একপর্যায়ে তার শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT