নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে গামের্ন্টস কর্মীর আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে গামের্ন্টস কর্মী পিকিং ওরফে বন্যা (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। শনিবার (৬ এপ্রিল) দেওভোগ এলাকায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় নিহতের বাবা মৃদুল দাস বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মামলা নং-২৫/২০১৯।

এ মামলার অভিযোগে জানা যায়, ফতুল্লার লালখাঁ এলাকায় তিন কন্যা নিয়ে মৃদুল দাস (৪২) ভাড়া থাকেন। সে নেত্রকোনা জেলার কালিয়াজুরী থানাধীন যাদবপুরের দ্বিজয়ময় দাসের ছেলে। তার তিনটি কন্যা গামের্ন্টসে চাকুরী করে। মেঝো মেয়ে পিংকি ওরফে বন্যা। সে গত ৬ এপ্রিল দুপুরে লাঞ্চে বাসায় আসে এরপর সে আর ডিউটিতে যায়নি। পরে ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

About the author

SOFT PRO IT