সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে বসত ঘরে আগুন

সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে বসত ঘরে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়েছে একটি বসত ঘর। নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়ার মমতাজ বেগমের বসত ঘরে অগ্নিকান্ডের এ ঘটনায় ঘরের টাকা-পয়সা সহ সব আসবাবপত্র ও জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস খবর দেওয়া হলেও পানি দেওয়ার মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকাতে তাঁরা এসে আগুন নেভাতে পারেনি। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টায় আগুনের সূত্রপাত। মমতাজ বেগম তখন বাসার বাহিরে ছিলো। বিকট শব্দ শুনে ঘরের সামনে গেলে খাটের উপর আগুন দেখতে পায় মমতাজ বেগম। সাথে সাথে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে পৌছায়। পাম্প বিকল থাকায় ফায়ার সার্ভিস এসে ও আগুন নেভাতে পারেনি। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়। ততক্ষনে মমতাজ বেগমের শেষ সম্বলও পুড়ে ছাই।

সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহাজাহানের সাথে কথা হলে তিনি জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে তিনি জানান।

About the author

SOFT PRO IT