নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টিটুকে জড়ানো অভিযোগ প্রত্যাহারের দাবী নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পরিষদের

টিটুকে জড়ানো অভিযোগ প্রত্যাহারের দাবী নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পরিষদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) :  তানভীর আহম্মেদ টিটুকে মেরী এন্ডারসনের মদ ও বিয়ার উদ্ধারের ঘটনায় জড়িত করায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদ ২০১৭-১৮এর কর্মকর্তারা নিন্দা প্রকাশ করেছেন। এছাড়াও বিষয়টি মিথ্যে বানোয়াট, উদ্দ্যশ্য প্রণোদিত চক্রান্ত ও মনগড়া কল্প কাহেনী বলে আখ্যায়িত করে বলে অভিযোগটি প্রত্যাহারের জোড় দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদ। তারা জানায়, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের অবিসংবাদি ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের পরপর দুইবারের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ টিটু এহেন কর্মকান্ডে জড়িত নয়। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদ এর সিনিয়র সহ সভাপতি ডা. একেএম শফিউল আলম ফেদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবী জানানো হয়। এছাড়াও নিন্দা জানান, সহ সভাপতি বেগম ফরিদা আক্তার, পরিচালক খাজা এবায়দুল হক টিপু, মো. রশিদুজ্জামান, মোফাজ্জল হোসেন মিন্টু, মাহফুজুর রহমান খাঁন, হোসাইন মোহাম্মদ তানিম তৌহিদ, মঈনুল হাসান,বিপ্লব কুমার সাহা। পরিচালনা পরিষদ ২০১৮এর সিনিয়র সহ সভাপতি ডাঃ একেএম শফিউল আলম, সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, পরিচালক সোহেল আক্তার,মোঃ আনোয়ার হোসেন,আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম,ইঞ্জিনিয়ার হোসেন মো. তানিম তৌহিদ, মোঃ ইদী আমিন ইব্রাহীম খলিল,মো. আশিকুজ্জামান,সেলিম রেজা সিরাজী ও সজল কুমার রায় প্রমূখ।

About the author

SOFT PRO IT