বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী সাগর ইয়াবাসহ আটক

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী ও চিহ্নিত মাদক সম্রাট সাগর (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সোনাকান্দা লাহড়বাড়ী একটি ছোট্র কুটিরে বসে মাদক সেবনকালে তাকে থেকে ১০পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বন্দর থানার এসআই শাখাওয়াত মৃধা জানিয়েছে, সাগরের বিরোদ্ধে মাদক মামলা রয়েছে এবং বন্দর থানায় আরও একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত সাগর বন্দর থানা হাজতে আটক আছে বলে থানার ডিউটি অফিসার সুত্রে জানা গেছে।

About the author

SOFT PRO IT