অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলকাতা থেকে চাঁদপুরে পৌঁছেছে পর্যটকবাহী জাহাজ

কলকাতা থেকে চাঁদপুরে পৌঁছেছে পর্যটকবাহী জাহাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি ) :  কলকাতা থেকে ৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরে এসে পৌঁছেছে প্রথম পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা। এর আগে ২৯ মার্চ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে প্রমোদতরীটি।

চাঁদপুরের পুরনো লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জাহাজের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারতীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিপাক বরা, জাহাজের চেয়ারম্যান রাজ সিং, সাবেক আইডব্লিউটিএ চেয়ারম্যান নতুন গুহ বিশ্বাস, জাহাজের লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান প্রমুখ।

মো. নুরুজ্জামান জানান, ১৯ জন পর্যটক ও ৩০ জন ক্রু নিয়ে কলকাতার খিদিরপুর থেকে রওনা হয় আরভি বেঙ্গল গঙ্গা। ৫ এপ্রিল শুক্রবার দুপুরে জাহাজটি ঢাকায় আসবে। ৮ এপ্রিল আবার কলকাতার উদ্দেশে রওনা হবে।

About the author

SOFT PRO IT