জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামী ২৪ এপ্রিল একাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন

আগামী ২৪ এপ্রিল একাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ২৪ এপ্রিল। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে বলে সংসদ সূত্রে জানা গেছে। ৩ এপ্রিল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে। এই অধিবেশনের পর জুনে শুরু হবে বাজেট অধিবেশন।

সংসদের প্রথম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী একটি অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

About the author

SOFT PRO IT