জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাকায় সালাহউদ্দিন হাসপাতালে আগুন

আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রাজধানীর ওয়ারীতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালাহউদ্দিন স্পেশালাইজড নামের ওই হাসপাতালে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদুল আলম আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

About the author

SOFT PRO IT