জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

সুস্থ হয়ে উঠছেন ওবায়দুল কাদের

সুস্থ হয়ে উঠছেন ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাইপাস সার্জারির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন তিনি

সোমবার ( এপ্রিল) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত ওবায়দুল কাদেরের একটি ছবি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, নিজের কেবিনে বসে আছেন ওবায়দুল কাদের। তার একপাশে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী, অন্য পাশে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একজন চিকিৎসক

মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে ওবায়দুল কাদেরের। ক্রমেই স্বাভাবিক অবস্থায় ফিরছেন তিনি

সূত্র : সময়ের কন্ঠস্বর

About the author

SOFT PRO IT