রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বালু নদীতে নিখোঁজ সেই যুবকের লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে নিখোঁজ সেই যুবকের লাশ রোববার (৩১ মার্চ) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুই মেয়েসহ তিনজনকে গ্রেফতার করেছে। উপজেলার সদর ইউপির পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের  ভোলানাথপুর এলাকায় ঘটে এ ঘটনা।

রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মুসলিম আলীর ছেলে আর্কিটেক্ট মাহবুব হাসান জুয়েল ও তার বন্ধু আবিদ হাসান তাদের দুই বান্ধবীসহ জিপ গাড়ি নিয়ে নিজ পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘুরতে আসে। রাত ১১ টার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে আশে পাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তলিয়ে যাওয়া জিপ গাড়িসহ আবিদ হাসান, বান্ধবি শাহিদা আক্তার দোলা ও জাকিয়া সুলতানাকে উদ্ধার করলেও  খুঁজে পাওয়া যায়নি আর্কিটেক্ট মাহবুব হাসান জুয়েলকে। এ ঘটনায় শনিবার রাতে অপহরণের অভিযোগ এনে নিখোঁজ আর্কিটেক্ট এর স্ত্রী শারফিন আফরোজ উদ্ধার হওয়া তিনজকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা  করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT