প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যে কারণে বন্ধ হচ্ছে ২৬ লাখ সিম

যে কারণে বন্ধ হচ্ছে ২৬ লাখ সিম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন করার সময় নিয়ম ছিল, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি নম্বর নিবন্ধন করা যাবে না। কিন্তু অনেকেই তা মানেননি। নিয়ম না মানায় ২৬ লাখ মোবাইল ফোনের সিম বন্ধ করে দেয়া হচ্ছে।

অন্তত এক লাখ জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি। এসব পরিচয়পত্রের বিপরীতে থাকা সিমগুলোই বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

জানা গেছে, আগামী ২৬ এপ্রিল সিমগুলো বন্ধ করে দেয়ার আগে ১ এপ্রিল থেকেই বেশ কিছু প্রক্রিয়াগত দিক নিয়ে কাজ শুরু হবে। ইতোমধ্যে গত বুধবার বিষয়টি নিয়ে অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করেছে কমিশন। সেখানে এসব সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুসারে, অপারেটরগুলোকে এসব সিম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হবে। পরে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে অপারেটরগুলো প্রতিটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিমের সংখ্যা ১৫টিতে নামিয়ে আনবে।

About the author

SOFT PRO IT