জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন , নিয়ন্ত্রণে ২০ ইউনিট

গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন , নিয়ন্ত্রণে ২০ ইউনিট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর বনানীর বহুতল ভবনের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা সিটি কর্পোরেশনের পানির গাড়ির পাশাপাশি গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

About the author

SOFT PRO IT