রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মনির হত্যার প্রধান আসামি পিস্তলসহ গ্রেফতার

রূপগঞ্জে মনির হত্যার প্রধান আসামি পিস্তলসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হত্যা মামলার প্রধান আসামি মিল্লাত হোসেন ভূইয়াকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৯ মার্চ) ভোরে উপজেলা কায়েতপাড়া ইউপির চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৫ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএসপি সুজয় সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতার মিল্লাত হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT