সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় যুবকের (৩১) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে ২টায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পিছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট (ভিক্টরিয়া জেনারেল) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, লাশটি পচন ধরায় তার চেহারা চেনা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

About the author

SOFT PRO IT