ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেনে নিন ফতুল্লা থেকে কলকাতা লঞ্চ যাত্রী ভাড়ার হার

ফতুল্লা থেকে জাহাজে যাওয়া যাবে কলকাতা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : গত বছর  ভারত ও বাংলাদেশ  ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর সূত্র ধরে কাজ করতে থাকে দুই দেশে প্রেয়োজনি কার্য সম্পাদন করে ২৯ মার্চ ঢাকা-কলকাতা/নারায়ণগঞ্জ-কলকাতা যাত্রীবাহী জাহাজের উদ্ধোধন করতে যাচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকলে ফতুল্লার পাগলার মেরিএন্ডারসনে ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজের উদ্ধোধন করবেন রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য/যাত্রী) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, কলকাতা যেতে হলে অবশ্যই ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা ও বন্দরে অবতরণের ব্যাপারটি নিশ্চিত করতে হবে। টিকিট সংগ্রহ করতে পারবেন রাজধানীর বাংলামটরে অবস্থিত ফেয়ারলি হাউজ থেকে।

তিনি আরও জানান, পাগলা মেরিএন্ডারসন ভিআইপি জেটি থেকে ছেড়ে যাবে এমভি মধুমতি। এতে ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগবে ৪৮ ঘণ্টা। এটি মূলত পরীক্ষামূলক যাত্রা। তবে কেউ আগ্রহী থাকলে যেতে পারবেন।

ভাড়ার বিষয়ে তিনি জানান, ঢাকা-কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রীপ্রতি) ১ হাজার ৫০০ টাকা।

এছাড়া যে কোন তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারবেন-০১৭১৫৬৩৫৩৪১ ও ০১৭৫৩৯৯০৮২০ নম্বরে।

About the author

SOFT PRO IT