সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোস্তফা তালুকদার (৪৫) খুন হয়েছে। বৃহষ্পতিবার (২৮ মার্চ ) রাতে সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ছোট ভাই নূর নবী মরণ(৩৫) পলাতক রয়েছে। নিহত মোস্তফা শিমুল এলাকার হানিফ তালুকদারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন পারভেজ জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা ও দুই ছেলের মধ্যে রাতে দোকানের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে দোকানে থাকা চাল মাপার পট দিয়ে নূর নবী মরণ তার বড় ভাই মোস্তফার বুকের বাম দিকে বিদ্ধ করে। এতে মোস্তফার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। ঘটনার পর মরণ পালিয়ে গেছে।

About the author

SOFT PRO IT