জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন, ভেতরে আটকা বহু মানুষ

বনানীর এফ আর টাওয়ারে ভয়াভহ আগুন, ভেতরে আটকা বহু মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানী ঢাকার বনানী এলাকায় এফ আর টাওয়ারে আগুন লেগেছে। ঘটনাস্থলের আকাশজুড়ে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। ভবনটিতে বহু লোকজন আটকা পড়েছে। বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ভবনের নীচে থেকেই আগুন লেগেছে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মীরা জানিয়েছেন, ১৭ নম্বর সড়কের এফ আর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

About the author

SOFT PRO IT