নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

না.গঞ্জ ব্লাড ডোনেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

না.গঞ্জ ব্লাড ডোনেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মানুষ মানুষের জন্যে, জীবন জীকনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু  বিশ্ব খ্যাত এই গানটির মত অর্ত মানবতার সেবায় নিবেদিত কর্মীরা নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ব্যাতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬মার্চ) সকাল ৯টায় শুরু হওয়া নগরীর তল্লা রোড এলাকার সাধারন পাঠাগার প্রাঙ্গনে নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-৩ পালন করা হয়।

নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের এডমিন ইমরান ও রাকিব এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন  সাধারন পাঠাগার এর সভাপতি জাহিদ হোসেন লাভলু, সাধারন সম্পাদক মোশারফ হোসেন রনি, সাবেক সভাপতি মঈন আহসান, সাবেক সাধারন সম্পাদক কুতুব উদ্দিন শাহিন, নাজমুল হাসান রুমি, শামছুল ইসলাম, মাসুম বিন রশিদ, সৈয়দ রাসেদুল হাসান রাসেল, এস.এম হাসান রাব্বি সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, দিন ব্যাপি এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে একটানা সন্ধা ৬টা পর্যন্ত চলে। এ সময় স্থানীয় এলাকার বিভিন্ন নারী পুরুষ ও শিশুরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করাতে আসেন।

About the author

SOFT PRO IT