নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নির্বাচনে মন্ত্রীর হস্তক্ষেপ নেই, পরাজয় বুঝে বিভ্রান্ত করছে : শাহ্জাহান

নির্বাচনে মন্ত্রীর হস্তক্ষেপ নেই, পরাজয় বুঝে বিভ্রান্ত করছে : শাহ্জাহান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্জাহান ভূইয়া ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থী মো. শাহ্জাহান ভূইয়া বলেন, গত শনিবার সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দি প্রার্থী তাবিবুল কাদির তমাল যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও বানোয়াট। উপজেলা নির্বাচনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেব কোন হস্তক্ষেপ করছেন না। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে মিথ্যা অপপ্রচার করে, বানোয়াট তথ্য দিচ্ছে প্রতিদ্বন্দি প্রার্থীরা।

তিনি আরো বলেন, ২০০৯ সালে নির্বাচনী প্রতীক ছিল না। সে সময় আনারস মার্কায় আমি নির্বাচন করেছিলাম। তখন প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন বিএনপির নুরুজ্জামান খান। পরে ওনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। পরে ২০১৪ সালে আবার আমি প্রার্থী হই। সেবারও আমি আনারস মার্কায় প্রতিদ্বন্দিতা করি। ওই নির্বাচনেও বিএনপির প্রার্থীকে সোয়া লক্ষ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হই। এবার আমি দলীয় প্রতীকে প্রার্থী হয়েছি। গতকাল আমার প্রতিদ্বন্দি তাবিবুল কাদির তমাল যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও বানোয়াট। উপজেলা নির্বাচনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেব কোন হস্তক্ষেপ করছেন না। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে মিথ্যা অপপ্রচার করে, বানোয়াট তথ্য দিচ্ছে তারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সোহেল আহমেদ ভূইয়া (চশমা), এমএ আলিম সরকার (বই), মোতাহার হোসেন নাদিম (টিউবয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সৈয়দা ফেরদৌসী আলম নীলা (হাঁস)।

About the author

SOFT PRO IT