রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১৫ শ শিক্ষার্থীকে সংবর্ধনা

রূপগঞ্জে ১৫’শ শিক্ষার্থীকে সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ১ হাজার ৫শ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৪ মার্চ) বিকালে হাজী মোঃ এখলাছ উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে এ সংর্বধনা দেয়া হয়।

স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা লায়ন মো. মোজ্জাম্মেল হক ভূঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিষ্ট, লেখক, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাবিবুর রহমান ভূইয়া, এখলাছ উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মারুফা আক্তার, লায়ন সাইফুল ইসলাম প্রমুখ। বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সার্টিফিকেট সম্মননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT