নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উপজেলা নির্বাচনে কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবে না : এসপি

উপজেলা নির্বাচনে কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবেনা : এসপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে। কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবেনা। রোববার (২৪ মার্চ) দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে নির্বাচনি প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তার সবকিছুই করার জন্য প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। কোন অরাজকতা, অবৈধ তদবির, অস্থিরতাকে  বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।

এসময় উপস্থিত ছিলেন, রুপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচনি প্রার্থীসহ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

About the author

SOFT PRO IT