রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে জখম করলো ভাসুর

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের স্ত্রী বিলকিছ আক্তারকে কুপিয়ে জখম করেছে তার ভাসুর। ২৩ মার্চ শনিবার সকালে উপজেলার হাটাব মাছুমাবাদ এলকায় এ ঘটনা ঘটে।

বিলকিছ আক্তারের স্বামী বিল্লাল হোসেন জানান, তার আপন বড় ভাই নূরুল হকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরে শনিবার সকালে নুরুল হক ও তার স্ত্রী সালেহা মেয়ে সুমি আক্তার বিলকিছ আক্তারকে বাড়িতে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিলকিছ আক্তার তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করে। এ সময় তাদের উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়।

এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করলে সে মাটিতে লুটে পরে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে বিলকিছ আক্তারে স্বামী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,  অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT