সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ১০ ঘন্টার ব্যবধানে সড়কে ঝড়ল আরো একটি প্রাণ

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধ ) : সোনারগাঁয়ে মাত্র ১০ ঘন্টার ব্যবধানে সড়ক দূর্ঘনায় ঝরে পরলো আরো একটি তাজা প্রান। শুক্রবার (২২ মার্চ) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে আবু নাইম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাইয়ূম আলী সরদার জানান, মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে সাইকেল যোগে টিবরদী এলাকায় মেঘনা গ্রুপে কর্মস্থলে যাচ্ছিল আবু নাঈম। এসময় পথে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় আবু নাইমকে সোনারগাঁ স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবু নাইম পটুয়াখালী সদরবাসীন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য যে, বৃহষ্পতিবার রাতে সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরবাইক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত হন।

About the author

SOFT PRO IT