বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রবীণ সাংবাদিক আবদুর রব এর মৃৃৃৃত্যুতে বন্দর থানা প্রেসক্লাবের শোক

প্রবীণ সাংবাদিক আবদুর রব এর মৃৃৃৃত্যুতে বন্দর থানা প্রেসক্লাবের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা প্রেসক্লাবের নির্বাহী সদস্য একাত্তুরের সহ-মুক্তিযোদ্ধা আবদুর রব (৭৬) আর নেই। গত ২০ মার্চ বুধবার রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন )। আবদুর রব এর অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ আরিফুল ইসলাম আরিফের প্রেরিত এক বার্তায় তারা উল্লেখ করেন, মরহুম আবদুর রব ছিলেন একজন নীতিবান গণমাধ্যম কর্মী। তার মৃত্যুতে বন্দর থানা প্রেসক্লাব একজন ন্যায় নিষ্ঠাবান অভিভাবককে হারালো। পরিশেষে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, জীবদ্দশায় আবদুর রব কেবল একজন গণমাধ্যম কর্মীই ছিলেন না তিনি ছিলেন সদালাপী, মিষ্টভাষী এবং স্পস্টবাদী। এছাড়াও বিভিন্ন সময়ে সে একাত্তুরের মুক্তিযুদ্ধে বীর সেনানীদের সহায়তায় যুক্ত ছিলেন এছাড়াও ধামগড় ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসেবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

About the author

SOFT PRO IT