নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এরশাদের জন্মদিনে জয়নাল আবেদীন এর উদ্যোগে দোয়া

এরশাদের জন্মদিনে জয়নাল আবেদীন এর উদ্যাগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯০ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মার্চ) সন্ধ্যায় নগরীর আল-জয়নাল প্লাজায় জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির  সদস্য ও জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন এর উদ্যাগে এ আয়োজন করা হয়।

এ সময় জয়নাল আবেদীন বলেন, অনেক জাতীয় পার্টির নেতা কর্মীরা মনে করে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির কোন কার্যালয় নেই আমি তাদের উদ্যোশে বলি, এটা জাতীয় পাটির কার্যালয়। আপনারা যখন খুশি এখানে জাতীয় পার্টির সভা সমাবেশ করবেন। এটা আপনাদের জন্য উন্মুক্ত। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা রইল।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. গোলাম কাদির এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টি সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালেব মেম্বার, সহ-সভাপতি জানে আলম লালা, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সোহরাব হোসেন নিলু, যুব সংহতি নেতা মোঃ মুন্না, বাংলাদেশ মহিলা শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সাধারন সম্পাদক সুমনা আক্তার, নারগীস বেগম, তাসিমা আক্তার প্রমুখ।

About the author

SOFT PRO IT