রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১০২ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ জুয়েল মিয়া (২৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব খালপাড় এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া তারাব দক্ষিনপাড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, জুয়েল মিয়া দীর্ঘ দিন ধরে বরাব, তারাব, বিশ^রোড এলাকায় মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বেচা-কেনার সময় জুয়েল মিয়াকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT