নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মদিন উদযাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়েছে । ১৭ মার্চ রবিবার সন্ধ্যায় চাষাড়া হক প্লাজা মার্কেট এর নিচ তলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম এ আয়োজন করেন।

আয়োজন অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক এস.কে.এম ইকবাল এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস তুলতুলি, কাজী ফাহিম, কাজী সামিহা, রিজন খান তাহা।

এ সময় বক্তারা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

বক্তারা আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এই বয়সী অনেক রাজনৈতিক এবং বিভিন্ন পেশার ব্যক্তিত্বের নেতৃত্ব এবং স্ব-স্ব কর্মকান্ডে নিয়োজিত থাকার নজির থাকলেও আমাদের জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে প্রাণ দিতে হয়েছিল।

আয়োজন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ প্রজন্মের আহ্বায়ক এইচ. এম. রাসেল, সদস্য সচিব  কাজী শামীম, যুগ্ম আহ্বায়ক হামদান উর রহমান শান্ত, জে.আর. রাসেল আহমেদ, আশিকুর রহমান খান রানা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির আহ্বায়ক এনামুল হক ভূইয়া বাদল,  সালাউদ্দিন মোল্লা, খোকন ঘোরামী, সফিক সাদিক, মাহমুদুল হাসান, সাইদুর রহমান, মো: ইসমাঈল, সাদ্দাম হোসেন বাবু, মাজেদুল হক মাজেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT