বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইন সবার জন্য সমান : ওসি রফিকুল ইসলাম

আইন সবার জন্য সমান : ওসি রফিকুল ইসলাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শ্রমের বিনিময়ে যারা বেচে থাকতে চায় শুধু তাদেরকেই শ্রমিক বলেনা, শ্রমিকের আরো অনেক সংজ্ঞা রয়েছে। যারা শ্রমিকবান্ধবনেতা তাদের আমি সব সময় পছন্দ করি। আইন ও নিয়মতান্ত্রিক ভাবে শ্রমিকনেতারা কাজ করলে তাদের আমি সেলুট জানাই।   বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০টায় মদনগঞ্জ আন্ত: জিলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সমবায় সমিতির পক্ষে বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে ফুলেল অভ্যর্থনাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আইন সবার জন্য সমান, আইনের উর্ধ্বে কেউ নয়। বন্দরে কেউ মাদক ব্যবসা কিংবা পরিবহন চাদাবাজির সঙ্গে যুক্ত থাকলে পার পাবেননা। বন্দরকে আমি পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ থানায় পরিনত করতে বদ্ধ পরিকর।

মদনগঞ্জ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জুয়েলের নেতৃত্বে ফুলেল অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ণের সভাপতি জাহাঙ্গীর আলম বেপারী, মিজানুর রহমান, মিন্টু মিয়া, মো. নিয়ণসহ সমিতির সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT