রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মামলা

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে পায়ের রগ কেটে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকার ছাত্রলীগ নেতা সোহেল মিয়া হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে নিহত সোহেলের ভাই ফারুক বাদী হয়ে ১১ জনকে নামীয় ও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, ভোলাব ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার ও টাওড়া শিমুলিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে শরীফ, সালাম মিয়ার ছেলে শরীফ মিয়া, আজিম উদ্দিনের ছেলে রুবেল ওরফে গ্যাস রুবেল, জামান মিয়ার ছেলে মামুন মিয়া, আব্দুল লতিফের ছেলে লোকমান মিয়া, কবির মিয়ার ছেলে জাকারিয়া, আহাম্মদ আলীর ছেলে আমজাদ, আব্দুল আজিজের ছেলে মোজাম্মেল হক, লাল মিয়ার ছেলে আব্দুল্লাহ, মুছু মিয়ার ছেলে রফিকুল হক ও হাজ¦ী নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম।

About the author

SOFT PRO IT