বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ফার্নিচার ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম

বন্দরে ফার্নিচার ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পাওনা টাকাকে কেন্দ্র করে আবদুল্লাহ ফার্নিচারের প্রোপাইর ব্যবসায়ী আব্দুল হক মুন্সি(৬০) ও তার ছেলে সাব্বির(২৩) কে কুপিয়ে জখম করেছে বদমেজাজী ভুট্রো ও সহযোগীরা। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকায় আবদুল্লাহ ফার্নিচারের দোকানে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আবদুল্লাহ ফার্নিচারের প্রোপাইর ব্যবসায়ী আব্দুল হক মুন্সি বাদী হয়ে ভূট্রো মিয়াসহ ৫/৬জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বাদী আব্দুল হক মুন্সি জানায়, দীর্ঘদিন ধরে আমি বন্দর ইউনিয়নস্থ পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকায় মসজিদ মার্কেটের দোকানে অত্যন্ত সুনামের সহিত ফার্নিচার ব্যবসা করে আসছি। গত ৫ মার্চ বন্দর চৌধুরী বাড়ী এলাকার মৃত ফুলচান মিয়ার ছেলে ভুট্রো মিয়া আমার দোকানে ৩টি চৌকাঠ ও ৩টি পাল্লা মজুরীসহ ৩২হাজার টাকায় তৈরী করতে ওর্ডার দেয়। আমি তার কথামত চৌকাঠ ও পাল্লা প্রস্তুত করি। এর জন্য ভুট্রো আমাকে ২০হাজার টাকা এডভান্সও দেয়। আমি ৩দিনের মধ্যে ৩টি চৌকাঠ ভুট্রোকে ডেলিভারী দেই আর বাকী ৩টি পাল্লা নেওয়ার জন্য ১৫ তারিখ সময় বেঁধে দেই।

এর ধারাবাহিকতায়, ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় পুরান বন্দর চৌধুরীবাড়ী আবদুল্লাহ ফার্নিচারের দোকানে ৩টি পাল্লা ডেলিভারী নিতে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানের মালিক আব্দুল হক মুন্সির সাথে ভুট্রোমিয়া তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে ভুট্রোমিয়া তার ছেলে শাওন ও তার ভাগিনা রাব্বি, সাগরসহ অজ্ঞাতনামা ৫/৭জন ফার্নিচার ব্যবসায়ী আব্দুল হক মুন্সিকে দোকানে থাকা চৌকাঠ দিয়ে বেধরক পিটিয়ে জখম করে। আব্দুল হক মুন্সির ছেলে সাব্বির তার পিতাকে বাচাতে এগিয়ে তাকেও হামলাকারীরা পিটিয়ে আহত করে। ওই সময় আকস্মিকভাবে বদমেজাজী ভুট্রোমিয়া দোকানে থাকা ছেনী দিয়ে আব্দুল হক মুন্সির ডান হাতে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতাবস্থায় তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT