রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পিকআপ ভ্যান চাপায় চালক নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পিকআপ ভ্যান চাপায় আব্দুর রহমান চালক ওই পিকআপভ্যানের চাপায় নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন সেতর ঢালে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রোস্তমপুর এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

প্রত্যক্ষর্দীদের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, সকালে কাঞ্চন সেতুর ঢালে ইঞ্জিন চালু রেখে পিকআপ ভ্যানটি রেখে অপর গাড়ির চালকের সঙ্গে  কথা বলছিলেন আব্দুর রহমান। পরে পেছন থেকে তিনি দেখতে পান ঢালে রাখা পিকআপভ্যানটি চলন্ত অবস্থায়। এসময় দৌড়ে গেইট খোলে উঠতে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে চালক আব্দুর রহমানের মৃত্যু হয়।

About the author

SOFT PRO IT