সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকার ভারতীয় শাড়ীসহ আটক-২

সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকার ভারতীয় শাড়ীসহ আটক-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকার ১ হাজার ৩ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই শাড়ি পাচারের কাছে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ন-১৫-৪৯০৬) সহ এর চালক মো. রফিকুল (৩০) ও হেলপার আব্দুস সালাম (৪৫) কে আটক করা হয়।

আটক চালক মো. রফিকুল কুমিল্লা জেলার চান্দিনা থানার মইসেল এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে ও হেলপার সালাম কুমিল্লা কতোয়ালী থানার জোরামেস এলাকার সিরাজুল হকের ছেলে। এছাড়াও ওই কভার্ডভ্যান থেকে ৮০ হাজার টাকা জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস (হেড কোয়ার্টার) এর উপস্থিতি কভার্ডভ্যানের তালা খুলে মালামাল সিজার লিষ্ট করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশ থেকে ১০ লাখ টাকা মূল্যের ২৬টি বস্তায় থাকা ১ হাজার ৩ পিস ভারতীয় শাড়ী কাপড় বোঝাই একটি কভ্যার্ডভ্যানটি ও চালক-হেলপারকে আটক করা হয়।

পরে কভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৮০ হাজার টাকা জব্দ করা হয়। শাড়ীর মালিকের সন্ধান করতে গিয়ে অভিযান সম্পর্কে তথ্য দিতে আমাদের সাময়িক বিলম্ব হয়ছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে এ পাচার কাজের সম্পৃক্তদেরকে অন্তর্ভুক্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT