রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউর রহমানের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এসময় আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ পান। এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক। ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল পেয়েছেন তালা প্রতীক, বাবুল ওমর বাবু পেয়েছেন টিউবওয়েল, জাহাঙ্গীর হোসেন পেয়েছেন চশমা, মনির হোসেন পেয়েছেন উড়োজাহাজ, শাহ আলম রূপম পেয়েছেন মাইক এবং শাহজালাল মিয়া পেয়েছেন বই প্রতীক।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন পদ্ম ফুল, হেলেনা আক্তার পেয়েছেন কলস, ফরিদা পারভীন শ্যামলী পেয়েছেন ফুটবল ও মাহমুদা আক্তার ফেন্সী পেয়েছেন হাঁস প্রতীক। আগামী ৩১ শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

About the author

SOFT PRO IT