সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় রিকশা চালক নিহত

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় রিকশা চালক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছে।  বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ঘটনাটি ঘটে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কায়ূম আলী সরদার জানান, উপজেলার সোনাখালী এলাকায় বুধবার সন্ধ্যায় চাদঁপুর থেকে ঢাকাগামী হাজীগঞ্জের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত এক রিকশা চালককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ নিহতের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

About the author

SOFT PRO IT