রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার অফিসার জাহেদা আক্তার, পুলিশ ইন্সপেক্টর শফিউল আজম খান, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু প্রমুখ।

এসময় মাদক, বাল্য বিবাহ, ভেজাল খাদ্য, যৌতুক, ইফটিজিং সহ নানাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

About the author

SOFT PRO IT