সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ফোরকান তালুকদার নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) দুপরে নাসিক ১০ নং ওয়ার্ড হাজারীবাগ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই জয়লাল আবেদীন।

নিহত ফোরকান ঝালকঠি জেলার বাজিতপুর এলাকার জব্বার আলীর ছেলে ও সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার ইদ্রিস আলীর ভাড়াটিয়া। এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন সিদ্ধিরগঞ্জ থানায়।

নিহতের ছেলে আল আমিন বলেন, সকালে তার বাবা (ফোরকান ) বাসা থেকে বাড়ি হয়। তিনি দীর্ঘ ১২-১৩ বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। কিভাবে বাবার মৃত্যু হয়েছে তা বলতে পারব না।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) জসিম উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT