রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারী জাগলে জাগবে দেশ : মন্ত্রী গাজী

নারী জাগলে জাগবে দেশ : মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : নারী জাগলে জাগবে দেশ বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। শুক্রবার (৮ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন৷ তিনি নারীদেরকে বারবার জাগতে বলেছেন, তাই আজ নারীরা জেগেছে।

এ সময় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমজাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান ভূইয়া, তারাব পৌর মেয়র মিসেস হাছিনা গাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, রূপগঞ্জ থানার যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিতা, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, বিউটি আক্তার কুট্টি, লাভলী মানিক রেখা আক্তার প্রমুখ।

এ সময় নারী দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা অডিটোরিয়াম ভবনে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুফা বেগম ও মায়া আক্তার নামে দুই নারীকে নগদ ৫০ হাজার টাকা করে ঋন দেয়া হয়।

About the author

SOFT PRO IT