অন্যান্য ফতুল্লা সর্বশেষ সংবাদ

চকবাজার ট্র্যাজেডি : না.গঞ্জের নূরুজ্জামানের লাশ শনাক্ত

চকবাজার ট্র্যাজেডি : না.গঞ্জের নূরুজ্জামানের লাশ শনাক্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যাওয়া ১৯ লাশের মধ্যে ডিএনএ পরীক্ষায় নারায়ণগঞ্জের নূরুজ্জামান হাওলাদের (৪৫) লাশ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিআইডির ফরেনসিক বিভাগের অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, লাশ শনাক্ত হওয়া ব্যক্তির মধ্যে নারায়ণগঞ্জের নূরুজ্জামান হাওলাদের (৪৫) লাশ রয়েছে। এ ঘটনায় আরও আটটি লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ১০-১২ দিনের মধ্যে তাদের শনাক্ত করা যাবে।

শনাক্ত হওয়া নূরুজ্জামান হাওলাদের (৪৫) গ্রামের বাড়ি ফতুল্লার দেলপাড়ায়। তিনি ঢাকায় রিকশা চালাতেন।

About the author

SOFT PRO IT