নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন

বন্দরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আন্তর্জজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও নারী উন্নয়ণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মাচর্) বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানব বন্ধণ ও মেলা প্রদর্শণ করা হয়।

বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি রোমানা আক্তার,প্রানী সম্পদ অফিসার ডা. ফারুক চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন,সমাজসেবা অফিসার মুক্তার হোসেন,হিসাব রক্ষক গৌতম দত্ত,ষ্টোর কিপার আসাদুজ্জামান,ইফসুফ আলী মোল্লা,পারভীন,কুলসুম আক্তার,বন্দও থানা মহিলা আ’লীগ সভানেত্রী সালিমা হোসেন শান্তা প্রমূখ।

About the author

SOFT PRO IT