সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ ৭ মার্চের ভাষণ ★ ( কবিতা )

★ ৭ মার্চের ভাষণ ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

মার্চের ভাষণ ( কবিতা )

শরীফ সাথী

নারায়ণগঞ্জ বার্তা :                              বিশ্ব সেরা এক কবিতা

জয় করেছে আসন,

সেই কবিতা শেখ মুজিবের

৭ মার্চের ভাষণ।

সংগ্রামী সুর দূর বহু দূর

মধুর ভালোবেসে,

স্বাধীন করতে কথা বলে

সেই কবিতা দেশে।

শান্তি সুখের আবাস ভূমি

করবো সকল জনে,

সেই কবিতা স্বপ্ন দেখায়

এই বাঙালির মনে।

সব জনতা উঠল জেগে

গড়তে পরিবেশ,

সেই কবিতায় সৃষ্টি হল

স্বাধীন বাংলাদেশ।

About the author

SOFT PRO IT