সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

শিশু ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ  একটি লন্ড্রির দোকানে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কম্বল দিয়ে পেঁচিয়ে রাখে অভিযুক্ত ধর্ষক মোক্তার হোসেন (৫৫)।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোগরাপাড়া বাজারে ঘটনাটি ঘটে। এ সময় শিশুটির ডাক চিৎকার শুনে বাজারে থাকা নাইট গার্ড শাজাহান (৬৫) ও তারামিয়া (৬০) লন্ড্রির দোকানে বাহির থেকে তালাবদ্ধ করে রাখে। পরে নাইটগার্ড ও আশেপাশের লোকজন ধর্ষিত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মোক্তার হোসেন একই এলাকার দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা যায়।

ধর্ষিতার মা তার কণ্যা শিশুকে নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থকেন।  তাদের বাড়ি কুমিল্লা জেলায় বলে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানা যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এস আই) মাসুদ রানা জানান, এ ঘটনায় এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT