নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা আওয়ামী লীগের উদ্যোগে সেতুমন্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া

জেলা আওয়ামী লীগের উদ্যোগে সেতুমন্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকাল ৪ টায় নগরীর ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এমএ রাসেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম হেলো সরকার, হাজ্বী আমজাদ হোসেন, সাদেকুর রহমান, মজিবর মন্ডল, এড. ইসহাক, ব্যাংক কর্মচারী ফেডারেশন এর নারায়ণগঞ্জ শাখার সভাপতি আবদুল কাদির, সাধারণ সম্পাদক আবদুস ছালাম, আওয়ামী লীগ নেতা হাজ্বী জসিম উদ্দিন, হাজ্বী আলমগীর হোসেন, মো. শাহজাহান, মো. মেহেদী হাসান রবিন, মো. আখতারুজ্জামান, মো. দাউদ, মোখলেছুর রহমান প্রধান প্রমূখ।

About the author

SOFT PRO IT