সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আবু নাইম ইকবাল

ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আবু নাইম ইকবাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সমর্থন না পেলেও নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দিয়েছেন। সোমবার (৪ মার্চ) দুপুরে শতশত নেতাকর্মী ও সমর্থকদের শোডাউন নিয়ে তিনি সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

আবু নাইম ইকবাল জানান, সম্প্রতি একটি মহল গুজব ছড়াচ্ছে যে আমি নির্বাচন করবো না। আসলে এটা সম্পূর্ণ গুজব। কেননা উপজেলাবাসীর আশা আকাঙ্খার দিকে লক্ষ্য রেখে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ওই সিদ্ধান্তের উপর এখনো অটল আছি। আজ আমার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা শুনে শতশত নেতাকর্মী স্বত্ব:স্ফূর্তভাবে এখানে এসেছে। এটা আমার প্রতি তাদের আস্থা ও ভালোবাসার বহি:র্প্রকাশ। নির্বাচনে পাশ-ফেল আল্লাহর হাতে। কাজেই কেউ আমাকে সমর্থন দিক বা না দিক, এখন সেটা আর দেখার সময় নেই। আল্লাহ যাকে চান জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।

উল্লেখ্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

About the author

SOFT PRO IT