রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা

রূপগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (৪ মাচর্) উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থী হিসেবে জমা দিয়েছেন, আওয়ামীলীগ মনোনিত রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহজাহান ভুইয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, মোখলেছুর রহমান ও এস আলম।

ভাইস চেয়ারম্যান হিসেবে জমা দিয়েছেন মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ শাখার (ভিপি) শাহরিয়ার পান্না সোহেল, অ্যাড. সাইফুর রহমান স্বপন, মোতাহার হোসেন নাদিম, আব্দুল আলীম সরকার আর্মি, হাবিবুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেরদৌসি আলম নিলা, মোসাম্মত হ্যাপি বেগম, শায়লা তাহসিন।

মনোনয়নপত্র যাচাই বাচাই ৬মার্চ, প্রত্যাহারের শেষ ১৩মার্চ। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১শে মার্চ। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩লাখ ৪৯ হাজার ৮৮৮ টি।

About the author

SOFT PRO IT