নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমরা মোহামেডান এর গলিটি এখন মাদকসেবীদের অভয়ারণ্য

‘আমরা মোহামেডান’ এর গলিটি এখন মাদকসেবীদের অভয়ারণ্য
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের কালীর বাজার আমরা মোহামেডান এর গলিটি এখন মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। আর এই মাদকসেবীদের দৌরাত্ব্য ঘুম হারাম করে দিচ্ছে স্থানীয় বাসিন্দা ও দোকান ব্যবসায়ীদের। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত চলে এখানে মাদকসেবীদের জমজমাট আড্ডা। এদের মধ্যে বেশীর ভাগই রয়েছে যুবক।

সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক ঘেসে আমান ভবনের সাথে আমরা মোহামেডান ক্লাব। এ গলি দিয়ে ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে জটলা বেঁধে বসে রয়েছে ৫-১০জন যুবক। যে স্থানটি অনেকটাই পরিত্যক্ত। মাঝে মাঝে কেউ কেউ বর্জ্য ফেলতে অথবা প্রকৃতির ডাকে সাড়া দিতে সেখানে যেয়ে থাকে। আর সেখানেই নিরাপদভাবে মাদক সেবন করছে কিছু যুবক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিন দিন এই মাদকসেবীদের আড্ডা জমে উঠেছে। তাদের জন্য স্বাভাবিক চলা ফেরায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে কেউ কিছু বলার সাহস পায় না। দিনে ও  রাতে পুলিশের চোখে ফাকি দিয়ে আড্ডা জমায় এসব মাদকসেবীরা।

সেখানকার দোকানদারদের সাথে কথা বললে তারা জানায়, সকাল থেকেই গভীর রাত প্রকাশ্যেই তারা মাদক সেবন করে, মাদক সেবীরা বিভিন্ন সময়ে সংঘবদ্ধ হয়ে বা একজন, একজন করে ভিতরে ঢুকে মাদক সেবন করে। এসময় তাদের যেসব সিরিঞ্জ ব্যবহার করতে দেখা গেছে সেগুলোও যেমনি পুরনো তেমনি অপরিচ্ছন্ন।

এ ব্যপারে সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম জানায়, আমাদের টহল টিম প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। বিষয়টি যেহেতু জেনেছি, সেখানেও যেন আমাদরে পুলিশের সদস্য অভিযান চালায় আমি সে ব্যবস্থা নিচ্ছি।

About the author

SOFT PRO IT